1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের ইসরাইলের নির্বাচনে ঝিমিয়ে পড়ল নেতানিয়াহুর জোট, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১:১৭ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটির বিষয়টি জানানো হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিমানের চিফকে (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন) এবং ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)। ত্রুটির কারণ অনুসন্ধান, উড়োজাহাজটির উড্ডয়ন যোগ্যতা যাচাই এবং ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে।

এর আগে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় কারিগরি ত্রুটির মুখে পড়ে ফ্লাইটটি। এতে নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৫ ঘণ্টা দেরি হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব ইঞ্জিনিয়ারিং টিম এবং জাপানের স্থানীয় টেকনিশিয়ানদের যৌথ প্রচেষ্টায় ত্রুটি মেরামত করা হয়। মেরামত কাজ শেষে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটি পুশব্যাক করে এবং ৭টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এই বিভাগের আরো খবর