1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বাংলাদেশের মানুষের বুকের ভেতরে বাস করে ফিলিস্তিন: আজহারী - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
মোংলা থেকে উত্তরে জ্বালানি অবকাঠামো হবে: প্রধানমন্ত্রী বিআইবিএমের এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে ডেমোক্র্যাটিক পার্টি ইসলামপন্থি ও কমিউনিস্টদের নিয়ন্ত্রণে: টেড ক্রুজ ইউটিউব দেখে জাল টাকা তৈরির কারখানা: হায়দরাবাদে আটক ৪ বার্ষিক ৯ হাজার কোটি টাকার বাণিজ্যে মুখর খুলনার প্রাচীন বড় বাজার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাটদের জয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জয়ী গাজায় চিকিৎসাসেবা দেওয়া সেই চিকিৎসক ভারতের রাজত্বে ভাগ বসাবে কে: সাফ চ্যাম্পিয়নশিপ ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি: হুথিদের দাবি কিশোরগঞ্জে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে আঘাত, ঢাকায় স্থানান্তর

বাংলাদেশের মানুষের বুকের ভেতরে বাস করে ফিলিস্তিন: আজহারী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫ ১০:৫৩ এএম
শেয়ার করুন

বাংলাদেশের মানুষের বুকে একেকটা ফিলিস্তিন বাস করে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে আজ শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন আজহারী।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘জনতার এই মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি, আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল-আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে, আমাদের একেক জনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে একেকটা ফিলিস্তিন।’

আজহারী আরও বলেন, ‘আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা আল-কুদস।’

প্রসঙ্গত, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে আজ সকাল থেকেই সারাদেশ থেকে স্রোতের মতো জনতার মিছিল আসতে থাকে। এতে করে জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যান।

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এই জমায়েতের ডাক দেয় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’।

এই বিভাগের আরো খবর