1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা ১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন একাত্তরের ১১ নভেম্বর শহীদ হন ৯ বীরযোদ্ধা: চৌদ্দগ্রামের মাটিতে মুক্তিযুদ্ধের অনন্য আত্মত্যাগের ৫৫ বছর আজ

ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে!

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৭:০৬ পিএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরসেনানী, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও দলদলী ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দীন (৭৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার দলদলী ইউনিয়নের ঘাইবাড়ী-আলমপুর গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ নভেম্বর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের লালাপুর-মিনিবাজার এলাকায় রহনপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ী ফেরার পথে ধানবোঝাই একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় দলদলী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারিকের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

জানাজায় আরও উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ আশরাফুল হক (চুনু ডাক্তার), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম লোলো হাজি, সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটুসহ মরহুমের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধাগণ, আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ।

জানাজা শেষে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে নির্মিত কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় উপস্থিত বীরমুক্তিযোদ্ধা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এই বিভাগের আরো খবর