
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহেশখলা বাজারের পাশে সুনামগঞ্জ নেএকোনা সড়কে কয়লাবাহী ট্রাক ও লড়ি থেকে অবৈধভাবে চাঁদা উত্তলণ করে ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে ১০ মার্চ সোমবার রাতে দুই দলের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত।উভয়ই পক্ষের নেতৃত্বদানকারীগণ বিএনপির দলীয় সদস্য।
জানাযায়, দীর্ঘদিন যাবৎ তাহিরপুরের বাগলী ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে কয়লা, পাথরসহ বিভিন্ন মালবাহী ট্রাক ও লড়ি মহিষখলা বাজারের পাশ দিয়ে নেএকোনার কমলাকান্দা উপজেলায় যাতায়াত করে।
মহেশখলা বাজারে অবৈধ চাঁদাবাজ মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্যে চাঁদার ভাগবাটোয়ারা নিয়ে সোমবার মাগরিমের নামাজের পরে উভয়ের মধ্যে ভাগবিতন্ড ও হতাহাতি শুরু হয়,এক পর্যায়ে উভয় পক্ষের শতশত লোকজন বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।সংঘর্ষ চলা কালে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী (৬৫), নামে একজন বৃদ্ধ ঘটনা স্হলে নিহত হয় এবং উভয় পক্ষের ১৫ জন আহত হয়।পরে পুলিশ ঘটনাস্হলে গিয়ে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদরে মর্গে পাঠানো হয়,আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান বলেন,অবৈধ চাঁদাবাজিকে কেন্দ্র করে মহেশখলা বাজারে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার কাজ চলমান আছে।