1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ২৩ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২০২৬ বিশ্বকাপে আসছে বড় ৪ নিয়ম হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ, হামলা দপ্তরে গিয়ে অনিয়ম পেলেন প্রতিমন্ত্রী, ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ রামিসা হত্যার বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন কটিয়াদীতে প্রবাসীর বাড়ি লুটের ঘটনায় মালামাল সহ আটক দুই রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১,আহত ৩

মুন্সীগঞ্জের পূর্ব দেওয়ভোগে পুকুরে ডুবে দুই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মে, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ হাজী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২২) এবং ঢাকার মিরপুর এলাকার রিপনের ছেলে আজওয়াত তওসিফ (২২)। তারা দু’জনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে এক বন্ধুর বাসায় বেড়াতে আসেন। এসময় তাদের মধ্যে ৬/৭ জন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সোপান ও আজওয়াত পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে তাদের বন্ধু ও স্থানীয় লোকজন উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পথিমধ্যে জানতে পারে স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে ডুবুরি দল হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ফিরে আসে।

এদিকে, সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর