সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ভবিষ্যৎ কর্মবাজারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক সম্ভাবনা ও চাহিদা ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস নারায়ণগঞ্জে বাসে ও ঝুটবোঝাই ট্রাকে পেট্রলবোমায় আগুন টঙ্গীতে মহানবী সা. কে নিয়ে কটুক্তির দায়ে যুবক আটক জাতীয় ঐক্য গড়তে আজ এনসিপির সঙ্গে তারেক রহমানের বৈঠক অলিম্পিক সোনার পদকে খাঁটি সোনা থাকে কতটুকু ধর্মঘটের জেরে সোমবার অচল হতে পারে বেলজিয়ামের আকাশসীমা শেখ হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা ১১ বছরের কিশোরীর দেওয়া নামে প্লুটোর নামকরণের নেপথ্যে ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর মার্ক কেলি

ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মাইলি সাইরাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১২:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

নতুন জীবনের অধ্যায়ে পা রাখলেন হলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মাইলি সাইরাস। দীর্ঘদিনের সঙ্গী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই পপ-তারকা। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার অর্থাৎ ২১ নভেম্বর এই তারকা দম্পতি বিয়ের পিঁড়িতে বসেন। ইতিমধ্যে তাদের বিয়ের বেশ কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাস উপস্থিত ছিলেন। এর আগের দিন শুক্রবার বিয়েপূর্ব নৈশভোজের একটি ছবি ভাগ করে নেন মাইলির সৎবোন লিলি-রোজ পার্সেল। ব্যক্তিগত জীবনের পাশাপাশি সংগীতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন ‘এন্ডলেস সামার ভেকেশন’ ও ‘সামথিং বিউটিফুল’সহ মাইলির একাধিক অ্যালবাম ও গানের প্রযোজনা ও লেখার সঙ্গে যুক্ত ছিলেন ম্যাক্স। গ্র্যামি পুরস্কারজয়ী এই তারকার ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা অধ্যায় বরাবরই আন্তর্জাতিক গণমাধ্যমে বাড়তি কৌতূহল তৈরি করে। পরবর্তীতে পপ, রক ও অল্টারনেটিভ সংগীতে নিজের স্বতন্ত্র ধারা তৈরি করে ‘রেকিং বল’, ‘দ্য ক্লাইম্ব’ ও ‘ফ্লাওয়ার্স’এর মতো অসংখ্য তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

৩৩ বছর বয়সি মাইলি এবং তার চেয়ে পাঁচ বছরের ছোট ২৮ বছর বয়সি ম্যাক্স ২০২১ সালে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ সময় প্রেমের পর গত বছরের ডিসেম্বর মাসে তারা বাগদান সম্পন্ন করেছিলেন। ১৯৯২ সালে জন্মগ্রহণ করা মাইলি সাইরাস শৈশবেই ডিজনি চ্যানেলের জনপ্রিয় সিরিজ ‘হানাহ মন্টানা’র মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। সেখান থেকেই সংগীত ও অভিনয়ের জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন তিনি। ব্যক্তিগত জীবনে নতুন এই যাত্রার খবরে ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই শিল্পী।

এই বিভাগের আরো খবর