1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু - আজকের কাগজ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট বৃহস্পতিবার ঘরের দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: আতঙ্কে পরিবার কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে এক নারীর মৃত্যু সিলেটের ওসমানী মেডিকেলে দালাল ও চোর চক্র খাদিজার দৌরাত্ম্য বেপরোয়া কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা আর কাঁদা মাটির স্তুপ প্রধানমন্ত্রীর একটি সিদ্ধান্তেই রক্ষা পেল ৩ হাজারেরও বেশি গাছ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২বছরের জন্য বহিষ্কার পাঁচ রুয়েট শিক্ষার্থী অনলাইন জুয়া ও মাদকের টাকা জোগাতে দাদিকে হত্যা: নাতিসহ গ্রেফতার ৩ দিনাজপুরের র‍্যাবের অভিযানে ৩২৭ কেজি বেলে পাথর জব্দ গ্রেপ্তার ২

শ্রীনগরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৫৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে গত ২২ শে এপ্রিল সিএনজি অটোরিকশা ও একটি কলাবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত নারী নাসরিন বেগম (২৫) মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত তিনটাট দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের স্বামী মিন্টু মিয়া।

জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের আটপাড়া এলাকায় তন্তর অভিযোগ কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজিটি মুন্সীগঞ্জের দয়াল বাজার থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে শ্রীনগরের তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কলাবাহী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা পিকআপ চালককে আটক করে রাখে। খবর পেয়ে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহতদের উদ্ধার করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় একজন নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আহতরা সবাই সিএনজি এর যাত্রী ছিলেন।

নিহতের স্বামী মিন্টু মিয়া জানান, দূর্ঘটনায়
আমার স্ত্রী নাসরিন পায়ে ও বুকে চাপা খায়। পরে আমার স্ত্রীকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়। মঙ্গলবার রাতে তিনটার দিকে মারা যায়।

মিন্টু মিয়া আরও বলেন, আমি এর সঠিক বিচার চাই। এর বিচার না হলে ড্রাইভাররা সাহস পেয়ে যাবে। আমি এর সঠিক বিচার চাই।

এ মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এস আই মোয়াজ্জেম জানান, নাসরিন বেগমের মৃত্যুর খবর আমিও পেয়েছি। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন।

এ বিষয়ে শ্রীনগর নগর থানার ওসি জুয়েল মিয়া জানান, এ দূর্ঘটনার বিষয়ে আগেই একটি অভিযোগ দায়ের হয়েছে। এখন এ মামলায় মৃত নারীর বিষয়টি যুক্ত হবে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *