1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
স্ত্রীকে হত্যা করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

স্ত্রীকে হত্যা করে স্বামী থানায় গিয়ে আত্মসমর্পণ

মাহবুবুর রহমান মিয়াজী, কুমিল্লা
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৪:২১ পিএম
শেয়ার করুন

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে  স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শনিবার এই ঘটনা ঘটে।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মো. জাহেদুর রহমান।পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাছির পেশায় ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে বাছির চাকরি করার কারনে তার স্ত্রী মৌসুমী ও দুই শিশু সন্তান নিয়ে মুরাদ  নগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগর পাড় ভাই ভাই  টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলে আসছিল।

শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী  মৌসুমী বেগমকে(২৫) গলা টিপে হত্যা করে। এই ঘটনার পর ঔষধ কোম্পানির  রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে মুরাদনগর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।

এই বিভাগের আরো খবর