1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে এলপিজি ট্যাংকারে বিস্ফোরণ - আজকের কাগজ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী সিডরের ১৯ বছর: টেকসই বেড়িবাঁধের অপেক্ষায় বাগেরহাটের উপকূলবাসী নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার বন্ধের দাবি মানবাধিকার সংগঠন অধিকারের উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র হামলার দাবি জিসিসির তারেক রহমানের পাঁচ দাবির প্রতি সমর্থন জানালো জামায়াত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে হবে সামাজিক মাধ্যমে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বোয়ালমারীতে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসে আবেদনের সুযোগ চেম্বারের গণ্ডি পেরিয়ে নদী বাঁচাতে মাঠে চিকিৎসক উষা, তাঁর ডাকে সাড়া দিয়ে নামলেন শতাধিক স্বেচ্ছাসেবী জোহানেসবার্গ টেস্টের একাদশ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে এলপিজি ট্যাংকারে বিস্ফোরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ২:০৯ পিএম
শেয়ার করুন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চল দিয়ে অতিক্রমের সময় একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বহনকারী জাহাজে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, সমুদ্র মাইন থেকেই এই বিস্ফোরণের উৎপত্তি হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগের ভাষ্যমতে, ওই জাহাজটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সব সতর্কতা উপেক্ষা করে সেটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি অননুমোদিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর ফলেই জাহাজটি নৌ-মাইনের কবলে পড়ে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও একই এলাকায় তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেইসব ঘটনা থেকে শিক্ষা না নিয়ে মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার আশায় জাহাজটি এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছিল।

হরমুজ প্রণালিতে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়ে আইআরজিসি সতর্ক করেছে। তারা বলেছে, ভবিষ্যতে যদি কোনো জাহাজ ইরানের নির্দেশিত নিয়মকানুন অমান্য করে অননুমোদিত পথে প্রবেশের চেষ্টা করে, তবে তাদেরও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

এই বিভাগের আরো খবর