1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিফজ বিভাগে ইয়াছিন আরাফাতের কৃতিত্ব - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

হিফজ বিভাগে ইয়াছিন আরাফাতের কৃতিত্ব

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৪:০০ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার মোঃ ইয়াছিন আরাফাত চৌধুরী নামে এক শিক্ষার্থী হিফজ বিভাগে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বোর্ড স্ট্যান্ড করেছে। সে পোরশা ইত্তেফাকুল মাদারিস বোর্ড-এর অধীনে অনুষ্ঠিত হিফজ পরীক্ষায় ৩০০ নম্বরের মধ্যে ২৯৫ নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে।
ইয়াছিন আরাফাত চৌধুরী সাপাহার উপজেলার চৌধুরী পাড়ার বাসিন্দা মোঃ রাজু আহমেদ শাহ্ চৌধুরীর ছোট ছেলে। সে পত্নীতলা উপজেলার খেলনা ইউনিয়নের নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। বর্তমানে সে ২১ পারা হিফজ সম্পন্ন করেছে। তার এই অনন্য সাফল্যে পরিবার, মাদ্রাসা ও এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

ইয়াছিনের ছোট চাচা সোহেল চৌধুরী রানা বলেন, “আলহামদুলিল্লাহ, ইয়াছিনের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করছি। আল্লাহ তায়ালা তার নেক আশা-আকাঙ্ক্ষা পূরণ করুন।” একই সঙ্গে তিনি মাদ্রাসার শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

নরটুলী/সালসা দারুর রাশেদ হাফেজিয়া কওমী মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ নাজমুল হোসেন বলেন, “ইয়াছিন অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্র। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মহান আল্লাহ তায়ালা তাকে হক্কানী রব্বানী আলেম হিসেবে কবুল করুন এবং দ্বীনের দায়ী হিসেবে গ্রহণ করুন।”
ইয়াছিনের এই কৃতিত্বে স্থানীয় সুধীজনরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরো খবর