বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উড্ডয়নের নিরাপত্তা বাড়াতে বিমানবন্দরে অত্যাধুনিক বার্ড কন্ট্রোল প্রযুক্তির নির্দেশ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ফাঁস হওয়া নথিতে ইউক্রেন যুদ্ধে রুশ সেনার চরম পরিণতি কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ৩০ ঘণ্টায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চট্টগ্রামে কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার মৃত্যু জনিত বিমার চেক পেলেন নিহত দুই রুয়েট শিক্ষার্থীর পরিবার ফুটবল তারকা এমবাপেকে চট্টগ্রামে আমন্ত্রণ জানালেন সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন

৩৪.৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৮:৩৯ এএম
Advertisement
শেয়ার করুন

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে (তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলার) দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলার)। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এর আগে রিজার্ভের এই ধারায় বেশ কিছু উঠানামা লক্ষ্য করা গেছে। গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর রিজার্ভের পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল। ১০ নভেম্বর এই রিজার্ভ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার এবং ৯ নভেম্বর তা ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ও ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।

চলতি বছরের নভেম্বরের শুরুর দিকেও রিজার্ভের ঊর্ধ্বগতি ছিল। ৪ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ও ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার এবং ১ নভেম্বর ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার ও ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য যে, এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করা হয়েছিল। ওই বিল পরিশোধের পর ৫ অক্টোবর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। উল্লেখ্য, আকু হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়।

এই বিভাগের আরো খবর