1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আওয়ামীলীগসহ একাধিক অঙ্গসংগঠনের পদধারী নাজিম আটক - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

আওয়ামীলীগসহ একাধিক অঙ্গসংগঠনের পদধারী নাজিম আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ২:৫১ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক পদের নেতা সৈয়দ নাজিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে তাকে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। নাজিম উপজেলার ওই ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মনফর মিয়ার ছেলে।

নাজিম ভাটেরা ইউনিয়ন মুক্তিযুদ্ধা মঞ্চের সহসভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, নাজিমের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকের পর বুধবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরো খবর