1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু - আজকের কাগজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তিপত্র ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ পাসপোর্ট ত্যাগ ও নিয়োগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী কালিয়াকৈরে ১০৫০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার খালেদা জিয়া’র গাড়িবহরে হামলায় শ্রমিক লীগ সভাপতি’র কাশেমের ৫ দিনের রিমান্ড রিফুজি জীবন ছেড়ে স্বদেশ ফেরার আকুতি-রোহিঙ্গাদের

আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২ ৭:৫১ এএম
শেয়ার করুন

আগামী ৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে। এবার এইচএসসিতে ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা আছে।

আজ বুধবার সচিবালয়ে পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর মধ্যে ছাত্রী সংখ্যা ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন আর ছাত্র সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন।  মোট ২ হাজার ৬৪৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার জন্য ৩ ন‌ভেম্বর থে‌কে ১৪ ডি‌সেম্বর পর্যন্ত সব কো‌চিং সেন্টার বন্ধ থাক‌বে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়েছে, সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা।

প্রথমে বহুনির্বাচনী এবং পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে, মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরো খবর