1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার - আজকের কাগজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তের উসকানিতে গোপন বৈঠকের সম্পর্ক খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের দুই ঘণ্টা অপেক্ষায় ওএমএস চাল পেলেন বৃদ্ধা ফাতেমা ১৬ নভেম্বর ইউপি নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ইসরাইলের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্প ৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করল বিমান আগ্নেয়াস্ত্রের ভিডিও আপলোড করে হুমকি দাতা বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রথমবার বাংলাদেশের নেতৃত্বে হামজা, লঙ্কানদের বিপক্ষে তিন পরিবর্তন

আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার

কামরুল সিকদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:০২ পিএম
শেয়ার করুন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাজমীম আরেফিন সিদ্দিকী মীমকে (২৫) বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজমীম আরেফিন সিদ্দিকী উপজেলার বুড়াইচ ইউনিয়নের পানিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল বাশার মিয়ার ছেলে।

আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়। পৌর সদরের বুড়াইচ এলাকার বাসিন্দা ও বিএনপি সমর্থক লাভলু সর্দার বাদী হয়ে মামলাটি করেছিলেন। গ্রেপ্তারকৃত মীম ওই মামলার ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি তাজমীম আরেফিনকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর