1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আ.লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ নওগাঁয় আকর্ষিক পরিদর্শনে জেলা সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী,পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ জ্বালানিসংকটের জন্য সরকার দায়ী নয়, প্রাকৃতিক: রিজভী গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: এক সপ্তাহে ২৫ প্রতিষ্ঠানে ৬৭ লাখ টাকা জরিমানা হুমকির পর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার চব্বিশ ‘ফাইনাল যুদ্ধ’ নয়, এটি ছিলো কেবল ‘রিহার্সেল’: ডা. শফিকুর ছাদে ইয়াবা সেবন দেখে ফেলায় রংপুরে শিক্ষকসহ চারজনকে হত্যা: পুলিশ ডেঙ্গুর ঊর্ধ্বমুখী সংক্রমণ, একদিনে ৮৩৯ রোগী হাসপাতালে

আ.লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর গ্রেফতার

হাতিয়া প্রতিনিধি, নোয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ২:১১ পিএম
শেয়ার করুন

নোয়াখালী হাতিয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ আগষ্ট) দুপুরে উপজেলা সদর ওছখালী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার আহসান উদ্দিন হাতিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড দক্ষিণ বেজুগালিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। সে এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরে অভিযান পরিচালনা করে হাতিয়া থানা পুলিশ। ৫ আগষ্টকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি করতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে মিটিং করছিলো। এমতাবস্থায় আহসানকে গ্রেফতার করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, আটক আহসানের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে নাশকতার মামলায় আগামী কাল কোট হাজতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরো খবর