1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নেতানিয়াহুর লিকুদ পার্টি কি ক্ষমতা হারাচ্ছে? উত্তেজনায় ইসরায়েলি নির্বাচন ঢাকায় নতুন দুই মেট্রোরেল প্রকল্পে ঠিকাদার নিয়োগে ৪ চুক্তি সই হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব দিল সৌদি আরব ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট: চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল

খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৫১ পিএম
শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়িতে ফেরায় বিএনপি নেতারা প্রচণ্ডভাবে ‘আহত ও হতাশ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

খালেদা জিয়া বাড়ি ফিরেছেন। বিএনপি তার অসুস্থতা নিয়ে আন্দোলন করেছে, সেই আন্দোলন এখনো চলমান। এখন আন্দোলন প্রত্যাহারে বিএনপির প্রতি আহ্বান জানাবেন কি না- এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিএনপি প্রচণ্ডভাবে আহত হয়েছে। বিএনপি প্রচণ্ডভাবে হতাশ। ডাক্তাররা কেন তাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন।’

বিএনপির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আমি আশা করবো, তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে পথ বেছে নিয়েছিলেন, সেটি থেকে ফিরে এসে বরং মানুষের মন জয় করার জন্য কর্মসূচি দেবেন।’

টানা ৮১ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে নিজ বাসা ‘ফিরোজা’য় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসের কথা জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত বছরের ১১ এপ্রিল খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলে তখনো দুই দফায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই বিভাগের আরো খবর