1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
গরু আনতে গিয়ে প্রাণ গেল কৃষকের - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইল নির্বাচন: সরকার গঠনের জটিল সমীকরণে অনিশ্চিত ভবিষ্যৎ রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪ বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই

গরু আনতে গিয়ে প্রাণ গেল কৃষকের

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:০৮ পিএম
শেয়ার করুন

মাঠে বাঁধা গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। একই সময়ে জেলার পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে মারা গেছে আরও দুটি গরু।
বুধবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৪৪) ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আনোয়ার হোসেন। গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার কোমর থেকে বুক পর্যন্ত অংশ ঝলসে যায়।
বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক জানান, বজ্রপাতের সময় তারা কয়েকজন ঘটনাস্থল থেকে প্রায় দুইশ গজ দূরে অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
এদিকে একই সময়ে নাগেশ্বরী উপজেলার পৃথক দুটি এলাকায় বজ্রপাতে দুটি গরু মারা যায়। উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি এবং কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গরু বজ্রাঘাতে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস কৃষক আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর