1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঢাকার আশেপাশে ৪ জায়গা থেকে ঘুরে আসুন - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

ঢাকার আশেপাশে ৪ জায়গা থেকে ঘুরে আসুন

আজকের কাগজবিডি ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২ ২:৩৫ পিএম
শেয়ার করুন

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন গৃহবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি আমরা অনেকেই। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে পারেন। ঢাকার আশেপাশে দিনে গিয়ে দিনে ফিরে আসা যায়, এমন কিছু জায়গার ব্যাপারে জেনে নিন।

পূর্বাচল ব্লু লেক
পূর্বাচল নতুন শহর থেকে ঘুরে আসতে পারেন। ২১ নাম্বার সেক্টরের ব্লু লেক ঘিরে গড়ে উঠেছে বেশকিছু রেস্টুরেন্ট। খোলামেলা এসব রেস্টুরেন্টে কাটিয়ে দিতে পারেন চমৎকার একটি বিকেল। চা, কফি থেকে শুরু করে কাবাব, গ্রিল, নান, ফ্রায়েড রাইস, খিচুড়ি, স্যুপ- সবই পেয়ে যাবেন এসব রেস্টুরেন্টে। পাশাপাশি মিলবে লেক পাড়ে বসে নির্মল বাতাস উপভোগের সুযোগ।

জিন্দা পার্ক
পরিবারের সবাইকে নিয়ে নিরিবিলি একটি দিন কাটাতে চাইলে চলে যেতে পারেন ঢাকার একদম কাছেই জিন্দা পার্কে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে চলে যেতে পারেন ৩০০ফিট দিয়ে। কাঞ্চন ব্রিজ থেকে ঢাকা সিটি বাইপাস ধরে কিছু এগুলেই জিন্দা পার্ক। জনপ্রতি ১০০ টাকা টিকিটে সারাদিন কাটিয়ে দিতে পারবেন গাছগাছালি ও পাখির সান্নিধ্যে। ভেতরে থাকা রেস্টুরেন্টে পেয়ে যাবেন খাবার।

গোলাপ গ্রাম
তুরাগ নদীর তীরে অবস্থিত সাভারের বিরুলিয়া গ্রাম। গোলাপ গ্রাম হিসেবেই পরিচিত এটি। পুরো গ্রামই গোলাপ বাগানের মতো ঝলমলে। মিরপুর বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজ ধরে চলে যান গোলাপ গ্রামে। এখানে পেয়ে যাবেন অটো। ট্রলারে যেতে চাইলে দিয়াবাড়ি ঘাট থেকে পেয়ে যাবেন ট্রলার।

ঠিকানা
ডে আউটার ‘ঠিকানা’ থেকে ঘুরে আসতে পারেন এক বিকেলে। বারিধারা থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে বেরাইদ বালু নদীর তীর ঘেঁসে ঠিকানার অবস্থান। খোলা মাঠে শিশুরা খেলাধুলা করতে পারবে। আবার রেস্টুরেন্টের চমৎকার খাবার খেতে পারবেন আম বাগানের খোলা পরিবেশে বসে।

এই বিভাগের আরো খবর