1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:০৯ পিএম
শেয়ার করুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। এ অর্জনে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর কক্ষে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন দিশারীর উপদেষ্টা ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনটির সভাপতি শাম মীম জোপা বৃষ্টি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষারসহ অন্যান্য সদস্যরা।

জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে অক্টোবর মাসের মূল্যায়নে ঢাকা বিভাগের ১৩টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেন নাজমুন আরা সুলতানা। এ বিভাগে দ্বিতীয় হয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় হয়েছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এ ছাড়া সারাদেশের ৬৪ জেলার জেলা প্রশাসকদের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

তাঁর এ অর্জনে মানিকগঞ্জের প্রশাসনিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ফুলেল শুভেচ্ছা জানিয়ে দিশারীর নেতারা এ সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর সাফল্য অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরো খবর