1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন অধিনায়কত্ব নিয়ে কোনো তাড়াহুড়ো নেই হামজা চৌধুরীর

মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন

আবুল কাসেম আজাদ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৬:০০ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বাসাসহ অন্তত ৬টি বাড়ীতে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সোমবার রাত ১০টা থেকে এগারোটার মধ্যে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে মঙ্গলবার ভোরে মোহনগঞ্জের স্টেশনে অপেক্ষামান হাওর এক্সপ্রেস ট্রেনে ড বগিতে আগুন দেয়া হয়। এতে ৪টি সিট পুড়ে যায়। জানা গেছে, সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মশাল মিছিল বের হয়। আর ওই মশাল মিছিলকে কেন্দ্র করে তাৎক্ষণিকভাবে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে ওই মশাল মিছিলে অংশ নেয়ায় দায়ে আওয়ামী লীগের সক্রিয় কর্মী জুয়েল মিয়া (৪২) কে গ্রেফতার করে মোহনগঞ্জ থানা পুলিশ। জানা যায়, মোহনগঞ্জ পুলিশ স্টেশন সংলগ্ন আওয়ামী লীগের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বাসা, সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের বাসা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের বাসা, টেংগাপাড়াস্থ আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদের বাসা, মাইলোড়াস্থ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের বাসা, ছাত্রলীগ কর্মী সৈয়দ শফিকুল ইসলাম সৈকতের বাসা ভাংচুর হয়। পরে ওসি হাফিজুল ইসলাম হারুন ক্ষতিগ্রস্থ বাসা পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর