1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশায় বজ্রপাতে নিহত ২ জন ও আহত ৪জন - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

ধর্মপাশায় বজ্রপাতে নিহত ২ জন ও আহত ৪জন

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৯:২৮ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৮ এপ্রিল শনিবার দুপুরে চরম ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এতে ধর্মপাশা উপজেলার ২জন নিহত ও ৪ জন আহত হয়।নিহতরা হলেন – পাইকুরাটী ইউনিয়নের বড়ইহাটি গ্রামের ফজলু রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (২২) সে বাদশাগজ্ঞ ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং জয়শ্রী ইউনিয়নের ইসলামপুর ( স্বরস্বতিপুর) গ্রামের জয়নাল হকের ছেলে রহমত উল্লাহ ( ১৩)। তাদের মধ্যে একজন হাবিবুর রহমান চকিয়াচাপুরের কিলাকান্দি ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।তাহারা শনিবার দুপুর বেলা পৃথক স্থানে বজ্রপাতে নিহত হয় এবং আহতরা হলেন- ১. শিখামনি (২৫) স্বামী : লালাসাধু গ্রাম :ইসলাম পুর ( স্বরস্বতিপুর) ২. জয়নাল হক (৩৫) পিতা: আব্দুল জব্বার গ্রাম: ইসলামপুর( স্বরস্বতিপুর)। ৩. আব্দুল কাইয়ুম (২৫) ও ৪.অমর হোসেন (২০) তারা দুজনেই পাইকুরাটী ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের বাসিন্দা।

তাদের জরুরী ভাবে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে হাবিবুর রহমান ও রহমত উল্লাহ কে মৃত ঘোষণা করেন এবং আহত শিখামনি ও জয়নাল হককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আব্দুল কাইয়ুম ও অমর হোসেনকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

বজ্রপাতে ২ জন অকাল মৃত্যুতে ও ৪ জন আহত হওয়ার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *