1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
“কুড়িগ্রামে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধার” - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

“কুড়িগ্রামে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল বৃদ্ধার”

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৯:০০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা-তে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৬৭) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট বাজারের অদূরে বিলুপ্ত শরীফ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লিকবেগ সওদাগর পাড়ার বাসিন্দা ও খড়িয়া মামুদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই রোববার সকালে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। রেললাইনের পাশ দিয়ে হেঁটে রাজারহাট বাজারের দিকে যাওয়ার সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস (আপ-৭৯৭) ট্রেনটি তাকে ধাক্কা দেয়।
এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, দারিদ্র্যের কারণে দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল ছিলেন জমিলা বেগম।
এ বিষয়ে রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার সুমন মিয়া বলেন, ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা আহত হওয়ার খবর তিনি শুনেছেন, তবে ঘটনার বিস্তারিত তখনও তার জানা ছিল না।
রেললাইনের পাশে অনিরাপদ চলাচল আবারও কেড়ে নিল একটি প্রাণ। সচেতনতা ও নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের।

এই বিভাগের আরো খবর