1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দুই ব্যবসায়ী নিহত - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

নওগাঁয় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দুই ব্যবসায়ী নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২৬ ৮:০৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর পত্নীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ব্রিজের পিলারে ধাক্কা দিলে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।১০ মে রোববার রাত সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক মহাসড়কের আমিনাবাদ এলাকার কালা আবর ব্রিজে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজারের লেদ এন্ড ওয়ার্কসপ ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৪৫) ও ফার্নিচার ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, রাতে নজিপুর থেকে মাইক্রোবাসটি ধামইরহাটের দিকে যাচ্ছিল।পথিমধ্যে আমিনাবাদ এলাকার কালা আবর ব্রিজের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই দুই ব্যবসায়ীর মৃত্যু হয়।
গভীর রাতে এ দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পত্নীতলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরো খবর