1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নোয়াখালীতে বিএনপি নেতাকে আসামি করায় বিক্ষোভ - আজকের কাগজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের আঁধারে ক্ষুধার্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালেন সানজিদা ইসলাম তুলি এমপি আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম কালিয়াকৈরে মাদক বিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার দুই যুবক রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা ভাইরাল ভিডিও কাণ্ডে কুড়িগ্রামে পদ গেল প্যানেল চেয়ারম্যানের ৭০ শতাংশ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না গাড়ি থামিয়ে গুলি করে ৭ মাসের শিশুকে হত্যা, বিচার দাবি পরিবারের ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি

নোয়াখালীতে বিএনপি নেতাকে আসামি করায় বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ৮:৩৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর বেগমগঞ্জে বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার চরএলাহী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য দেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতা প্রমূখ।
তারা বলেন, চরএলাহী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতা চেয়ারম্যানকে প্রকাশ্যে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যার ঘটনার মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম তার অনুসারী তোতা হত্যা মামলার আসামিদের সেভ করতে প্রায় ৬০ কিলোমিটার দূরের একটি হত্যার ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি নেতা ইসমাঈল তোতাকে মামলার আসামি করে। বক্তারা অবিলম্বে ইসমাঈল তোতার বিরুদ্ধে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, বাদী অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে কিনা তা তদন্ত শেষে বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর