1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুরান ঢাকার ভেজাল বিরোধী অভিযানে ৩২ লাখ টাকা জরিমানা - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

পুরান ঢাকার ভেজাল বিরোধী অভিযানে ৩২ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২ ২:১৮ পিএম
শেয়ার করুন

পুরান ঢাকার মিটফোর্ডে ভেজাল বিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৩২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

তিনি বলেন, মিটফোর্ডে মেসার্স সততা মেডিসিন কর্ণারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি চালানোর অভিযোগে ১০ লাখ টাকা; রেজিস্ট্রেশন বিহীন ওষুধ সংরক্ষণ, বিক্রি ও তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার অভিযোগে ত্রিরত্ন মেডিসিন কর্ণারকে ১ লাখ টাকা এবং সজীব ড্রাগ হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও হাতিরপুলে ইস্টার্ন প্লাজার ১০ম তলায় মেসার্স জুপিটার হেলথ কেয়ারকে ড্রাগ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং মানহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রির অপরাধে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি সাইফুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মুহিদ ইসলাম ও ওষুধ তত্ত্ব বধায়ক ফারজানা শবনম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর