1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বিজিবির চেকপোস্টে স্বস্তি কুড়িগ্রাম সীমান্তবাসীর - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বাউবি থেকে এমএসএস ডিগ্রিধারী প্রথম তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তানিয়া তাহসিফ সাউরির মৃত্যু: পিবিআই হেফাজতে থাকা দীপের চাঞ্চল্যকর জবানবন্দি ভালোবাসাই যখন ধর্ম হয়ে ওঠে, ঈশ্বরের নাম হয় ডিয়েগো নাঈমের ঘূর্ণিতে ২৪৫ রানে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটি, তদন্তে কমিটি গঠন আড়াই শ ছবির মধ্যে মাত্র ১১টি ছবিকে সেরা মনে করেন পরেশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা তাহসিফ সাউরির মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য বন্ধুকে হেফাজতে নিয়েছে পিবিআই মনিপুর উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ নেতানিয়াহুর জোটে বড় ধাক্কা, সমর্থন প্রত্যাহার রক্ষণশীল দলের

বিজিবির চেকপোস্টে স্বস্তি কুড়িগ্রাম সীমান্তবাসীর

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২৬ ১০:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট, শিমুলবাড়ী ও আশপাশের এলাকায় বিজিবির নিয়মিত মাদকবিরোধী চেকপোস্ট ও টহল কার্যক্রমে স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মধ্যে। কঠোর নজরদারির ফলে মাদক কারবারি ও চোরাকারবারিদের তৎপরতা কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, বালারহাট, নাওডাঙ্গা, গোরকমণ্ডল, শিমুলবাড়ী ও কাশিপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি দিন-রাত চেকপোস্ট পরিচালনা করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে। এতে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে।
সোমবার (১ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, বালারহাটসহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা দিন-রাত পালাক্রমে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছেন। মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদকে সামনে রেখে বিজিবির নজরদারি জোরদার হওয়ায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা আগের তুলনায় অনেক কমেছে। ফলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছেন।
নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এ বিষয়ে বালারহাট ক্যাম্পের কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর