মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ

বিয়ে সহজ করতে ইসলামে করণীয় ও বিশেষ আমল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:৫৭ পিএম
Advertisement
শেয়ার করুন

বিয়ে শুধুমাত্র দুজন মানুষের মিলন নয়, বরং এটি ভালোবাসা ও প্রশান্তির মাধ্যমে একটি সুন্দর পরিবার গঠনের বৈধ ও পবিত্র মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তার নিদর্শনাবলির মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ (সুরা আর-রুম, আয়াত: ২১)

ইসলামের দৃষ্টিতে সামর্থ্যবান যুবকদের দ্রুত বিয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা, বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)। বিয়ের প্রত্যাশায় থাকা ব্যক্তিদের জন্য ইসলামের নির্দেশনা অনুযায়ী নিচে কিছু আমল ও করণীয় তুলে ধরা হলো

  1. আল্লাহর সাহায্যের ওপর আস্থা রাখা: হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব; যারা আল্লাহর পথে জিহাদ করে, যে চুক্তিবদ্ধ দাস মুক্তির অর্থ পরিশোধ করতে চায় এবং ওই ব্যক্তি যে পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ে করতে চায়। (জামে তিরমিজি, হাদিস: ১৬৫৫)। তাই বিয়ের পথে কোনো প্রতিবন্ধকতা থাকলে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা জরুরি।
  2. বেশি বেশি দোয়া করা: দোয়া মুমিনের অন্যতম বড় শক্তি। জীবনের যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। কোরআনে বলা হয়েছে, ‘আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন বলে দাও আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা আল-বাকারা, আয়াত: ১৮৬)। বিয়ের জন্য নিজের ভাষায় আন্তরিকভাবে আল্লাহর কাছে উত্তম ও দ্বীনদার জীবনসঙ্গীর জন্য প্রার্থনা করা যেতে পারে।
  3. বৈধ উপায়ে পাত্র-পাত্রী খোঁজা: দোয়ার পাশাপাশি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া আবশ্যক। এজন্য বৈধ উপায়ে উপযুক্ত পাত্র বা পাত্রী অনুসন্ধান করা, পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে বিয়ের প্রক্রিয়াকে সহজ করা এবং বিয়ের পথে থাকা অযৌক্তিক সামাজিক ও আর্থিক বাধাগুলো দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে।
  4. পবিত্র কোরআনের বিশেষ দোয়া পাঠ: নেককার জীবনসঙ্গী ও আদর্শ পরিবার গঠনের উদ্দেশ্যে পবিত্র কোরআনের একটি সুন্দর দোয়া নিয়মিত পড়া যেতে পারে। দোয়াটি হলো: ‘রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থাৎ, ‘হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের প্রশান্তি দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানিয়ে দিন।’ (সুরা আল-ফুরকান, আয়াত: ৭৪)।
  5. পরিবার গঠনের মানসিকতা: এই দোয়ায় শুধু জীবনসঙ্গী পাওয়ার আবেদনই নয়, বরং এমন একটি পরিবার গঠনের প্রার্থনা রয়েছে যা আল্লাহর সন্তুষ্টির পথে চলতে সহায়ক হবে। ফরজ নামাজের পর কিংবা নফল ইবাদতের সময় এই দোয়াটি নিয়মিত পাঠ করা যায়।
  6. নফল নামাজ আদায়: জীবনের যেকোনো কঠিন মুহূর্তে বা অনিশ্চয়তায় নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া একজন মুমিনের গুরুত্বপূর্ণ অভ্যাস। বিয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা দুশ্চিন্তা দেখা দিলে নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের প্রয়োজন তুলে ধরা সুন্নত। হজরত হুযাইফা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)-এর সামনে কোনো কঠিন বিষয় উপস্থিত হলে তিনি নামাজ আদায় করতেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৩১৯)।
এই বিভাগের আরো খবর