1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বেরোবিতে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বেরোবিতে আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:০৯ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগিতায় এবং ঢাকা ব্যাংকের আয়োজনে তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঢাকা ব্যাংক কর্তৃক আয়োজিত এই সেমিনারটি একটি সময়োপযোগী পদক্ষেপ। উপাচার্য বলেন, আজকের তরুণ প্রজন্মকেই আগামী দিনে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে হবে। তাই শিক্ষার্থীদের ব্যাংকিং, বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে সচেতন হতে হবে। তিনি জানান, এই আয়োজন তরুণদের আর্থিক সাক্ষরতা ও ব্যাংকিং বিষয়ে জানলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের তাত্ত্বিকভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করতে সহায়তা করবে। তিনি ঢাকা ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের এফভিপি রংপুর শাখার ম্যানেজার মঞ্জুর মোরশেদ এবং ঢাকা ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের এসএভিপি মোঃ সাইফুর রহমান। সেমিনারে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর