1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মতলব উত্তরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - আজকের কাগজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মতলব উত্তরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মামুনুল হকের অবস্থান নিয়ে তিন মুরুব্বিকে চিঠি দিলেন নুরুল ইসলাম ওলীপুরী প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কি সরিয়ে দিচ্ছেন ট্রাম্প? হিলিতে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে তিন জনকে গ্রেফতার উইকহ্যাম |: প্রথম ইনিংসে কত রান করতে চায় উইন্ডিজ বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম জাহাজে সেন্টমার্টিনে ৮৩৬ পর্যটক, দ্বীপজুড়ে উৎসবের আমেজ

মতলব উত্তরে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় হাজার শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ‘মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা’। গত বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এসব সহায়তা পৌঁছে দেওয়া হয়। চাঁদপুরের মতলব উত্তরে ১৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা। এসব শিক্ষা উপকরণ আমাদের পড়ালেখায় কাজে লাগবে।

সংগঠনটির নেতৃবৃন্দ এদিন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে কলম, খাতা ও স্কেলের মতো প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। কর্মসূচির প্রথম দিনে বাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই উপহার দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও এসব উপকরণ বিতরণ করা হবে। আমরা ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে চাই।

পূর্ব ষাটনল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া আক্তার, আয়ান, আয়েশা আক্তার ও মিরাজ জানায়, এমন উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত। তাদের ভাষ্যমতে, প্রাপ্ত শিক্ষা উপকরণগুলো পড়াশোনায় সহায়ক হবে এবং এটি তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক অনুপ্রাণিত করেছে।

উদ্যোগের বিষয়ে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আনিছুর রহমান খান জামান বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখাই এই সংগঠনের মূল লক্ষ্য। এজন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাই।’।

উপকরণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ান আহম্মেদ সুজন মিয়াঁজি, সহসভাপতি রতন ঢালী, দপ্তর সম্পাদক সিহাব সিকদার, কোষাধ্যক্ষ সজিব আহমেদ সরকার, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ সোহাগ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. আল সায়াদী।

এই বিভাগের আরো খবর