1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিধিলি’র কবলে বিকল হয়ে যাওয়া ট্রলারসহ ১৮ মাঝি উদ্ধার - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়ন সাং-হোর নতুন ছবি ‘কলোনি’: বুদ্ধিমতি জম্বিদের নতুন আতঙ্ক শত্রুর সাথেও ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক রহমান হামের টিকা অকার্যকর: ২৭ শতাংশ শিশুর শরীরে মিলছে না অ্যান্টিবডি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতা নির্ধারণে ৩ নভেম্বর ভোট ইয়ামাল-এমবাপেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে, কমেছে সহায়তা ছাড় কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় ওসিকে আদালতে তলব ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য: বিতর্কের মুখে পুলিশের ব্যাখ্যা

মিধিলি’র কবলে বিকল হয়ে যাওয়া ট্রলারসহ ১৮ মাঝি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১১:৪৪ এএম
শেয়ার করুন

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কবলে পড়ে বিকল হয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জন মাঝিকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। গতকাল শুক্রবার রাতে কক্সবাজার শহর থেকে ২১ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করে নুনিয়া ছড়া কোস্টগার্ড বিসিজি স্টেশনে নিয়ে আসা হয়।

আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন কক্সবাজার স্টেশন কমান্ডার লে. মো. সালমান।

তিনি জানান, গত ১৪ নভেম্বর ‘এফ বি মায়ের দোয়া’ নামে একটি ফিশিং ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে। জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ক্যাপ্টেন মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে উদ্ধারকারী জাহাজ মনসুর আলী গতকাল শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দুরে গভীর সাগর থেকে ফিশিং ট্রলার ও ১৮ মাঝিকে উদ্ধার করা হয়। বোটের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে জেলেদের হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর