1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুক্তিপণ দাবি করে নির্যাতন, আটক ৩ - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

মুক্তিপণ দাবি করে নির্যাতন, আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪ ১২:১২ পিএম
শেয়ার করুন

ঠাকুরগাঁও পৌরসভার সরকার পাড়া এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে ভুক্তভোগীর পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

আটক ব্যক্তিরা হলেন-শহরের সরকার পাড়া এলাকার আমিনুল ইসলাম রাজের ছেলে মো. বিশাল (২২), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির (২৩) ও আ. মালেকের ছেলে মাসুদ (২২)। অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ (২০) পলাতক রয়েছে।

ভুক্তভোগী সোহরাওয়ার্দী (৫৮) পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কিসমত বাগদহ গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, তার ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিংয়ে যায়। পরে সন্ধ্যা পার হয়ে গেলেও ছেলে ফেরে না। এ সময় ছেলের ফোনে অনেকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত একটার সময় তিনি জানতে পারেন তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর