1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাশিয়ার সৈন্যরা কিয়েভে ঢুকে পড়েছে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

রাশিয়ার সৈন্যরা কিয়েভে ঢুকে পড়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১:৫৪ পিএম
শেয়ার করুন

ইউক্রেনে আক্রমণ শুরুর দ্বিতীয় দিনেই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ ট্যাংক। স্থানীয়দের ধারণ করা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, কিয়েভের উত্তরের আবাসিক জেলা ওবোলনের প্রধান প্রধান সড়কে চলছে রাশিয়ার সাঁজায়ো যান। যা কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে। ফলে যেকোনো সময় কিয়েভ পতন ঘটতে পারে।

শুক্রবার বিকেলে এক টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘শত্রুরা’ পৌঁছে গেছে ওবোলন এলাকায়।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর স্থানীয়দের উৎসাহ দিচ্ছে, যেন তারা মলোটভ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়। পাশাপাশি তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে।

টুইটে বলা হয়েছে, ‘শান্তিপ্রিয় বাসিন্দারা, সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না!’

রুশ আগ্রসনে দ্বিতীয় দিনেই নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। রুশ সেনাদের প্রতিহতে অনেকটাই ব্যর্থ তারা। শুক্রবার রাজধানী কিয়েভ পতন ঘটাতে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রবেশদ্বার দিয়ে অগ্রসর হয় রাশিয়ার সেনারা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাতে চালাতে প্রবেশ করে। একইসঙ্গে ট্যাংক ও ভারী যান বাহন শুক্রবার সকাল থেকেই রাজধানীতে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র ইউক্রেনস্কা প্রাভদাকে জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করার পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেই পরিকল্পনা মোতাবেক এগুচ্ছে তারা।

কিয়েভের বিদ্যুৎ এ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করবে সেনারা। একইসঙ্গে সরকারি ভবন দখল করে রুশ নেতাদের এখানে প্রবেশ করাবে বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এই বিভাগের আরো খবর