1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর - আজকের কাগজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আবেদন আহ্বান করলেন আইনমন্ত্রী সাড়ে ৪ বছর পর দুদকের চাকরিতে ফিরে শরীফ বললেন, ‘ন্যায়বিচার পেয়েছি’ ভোলাহাটের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীন চলে গেলেন না ফেরার দেশে! ইউক্রেন যুদ্ধে চার লাখের বেশি রুশ সেনা নিহত: ফাঁস হওয়া নথি মানিকগঞ্জের হরিরামপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নাজমুন আরা, দিশারী পরিবারের ফুলের শুভেচ্ছা ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৫ কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার মোহনগঞ্জে আ’লীগের এমপি সহ ৬ বাসা-বাড়ীতে হামলা ও ভাংচুর, হাওর এক্সপ্রেসে ট্রেনে আগুন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:০৯ পিএম
শেয়ার করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন ও রাজনৈতিক স্টান্টবাজি বলে অভিহিত করেছেন। সম্প্রতি এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনার বর্তমান কর্মকাণ্ড মূলত এক ধরনের রাজনৈতিক কৌশল মাত্র এবং তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।

ভারতের দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষ থেকে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য হাইকমিশনে আবেদন করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করায় তারা নতুন নথি পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন, যদিও তার এই নতুন পাসপোর্ট চাওয়ার বিষয়টি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শেখ হাসিনা গত ৫ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান।

এই বিভাগের আরো খবর