1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির থেকে কম হবে না - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির থেকে কম হবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪ ১০:৩২ এএম
শেয়ার করুন

আসন্ন ঈদুল ফিতরের আগেই গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী।

তিনি আরো জানান, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। শ্রমিকদের ঈদের ছুটি সরকারি ছুটির থেকে কম হবে না।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নজরুল ইসলাম চৌধুরী বলেন, আসন্ন ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের উৎসব বোনাস ও বেতন পরিশোধ করতে হবে। শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সাথে সমন্বয় করে সুবিধা অনুযায়ী ছুটি দিতে হবে।

সেই ছুটি কোনো অবস্থাতেই সরকারি ছুটির থেকে কম হবে না। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। প্রতিষ্ঠান লেআপ করা যাবে না। বৈঠকে উপস্থিত কলকারখানার মালিকরা এসব বিষয়ে একমত হয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী নজরুল।

কত তারিখের ভেতরে বেতন-ভাতা পরিশোধ করতে হবে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, তারিখ বেঁধে দেয়া হয়নি। কারণ সব প্রতিষ্ঠান একইদিনে বেতন ভাতা পরিশোধ করে না। তবে ঈদের ছুটির আগেই সবাইকে বেতন ভাতা পরিশোধ করতে হবে।

তিনি বলেন, মালিকরা কথা দিয়েছেন বেতন-বোনাসের জন্য এবার শ্রমিকদের রাস্তায় নামতে হবে না। তারা এখানে উপস্থিত আছেন, তারা ক্লিয়ার বলেছেন যে আমরা ঈদ করব আর শ্রমিকরা কান্নাকাটি করবে- সেটা হবে না।ঈদের ছুটির আগেই শ্রমিকদের পাওনা মিটিয়ে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর