1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইনের বদলে গণপিটুনি, কুড়িগ্রামে প্রাণহানি - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

আইনের বদলে গণপিটুনি, কুড়িগ্রামে প্রাণহানি

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬ ৭:১৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রাম; কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় আইন নিজের হাতে তুলে নেওয়ার ভয়াবহ চিত্র দেখা গেছে।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজি পাড়া গ্রাম থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে এসেছেন—এমন সন্দেহে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে নির্মমভাবে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর