1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আসন্ন জকসু নির্বাচনকে কেন্দ্র করে চলছে ভিন্নধর্মী প্রচারণা - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আসন্ন জকসু নির্বাচনকে কেন্দ্র করে চলছে ভিন্নধর্মী প্রচারণা

ছায়মা ইসলাম মিম, জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৫:২১ পিএম
শেয়ার করুন

আগামী ৩০ ডিসেম্বর প্রথমবারের মতো হতে যাচ্ছে জকসু নির্বাচন ২০২৫। নির্বাচনকে কেন্দ্র করে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা।শিক্ষার্থীদের মাঝেও দেখা যাচ্ছে একটি উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছে তাদের ব্যালট নাম্বার যুক্ত লিফলেট ও বিভিন্ন নির্বাচনী প্রচারণা কার্ড যা কৌতূহলী করছে ভোটারদের।

মীনা কার্টুন, সিসিমপুর,ডোরেমন যুক্ত কার্ড। প্রজাপতি, বিড়াল,খরগোশ ও বোতলের আকৃতিতে তৈরি হয়েছে প্রচারণা কার্ড।

এ বিষয়ে সদস্য পদপ্রার্থী (স্বতন্ত্র) মো:হোসাইন বলেন,জকসু নির্বাচনে একটি ভিন্নধর্মী প্রচারণা নিয়ে এসেছি এর মূল কারণ হচ্ছে, এ বছর লং মার্চ টু যমুনার আন্দোলনে আমি দীর্ঘ সময় গুম ছিলাম এবং এই বোতল কাণ্ডকে ঘিরে সাধারণ শিক্ষার্থীগণ এবং শিক্ষকগণ আমার পাশে দাঁড়িয়েছে এবং সেই কৃতজ্ঞতা থেকেই জকসুতে আসার অনুপ্রেরণা পেয়েছি।যেহেতু বোতল কাণ্ডকে ঘিরে এতো ঘটনা এবং বোতল কাণ্ডের মুহূর্তটা সামনে আসার কারণেই যেহেতু আমাদের দাবি গুলো উত্থাপিত হয়েছে সেজন্যই আমি আমার প্রচারণা সরূপ এই বোতলকেই প্রতীক হিসাবে বিবেচনা করেছি।এতে করে কাউকে হেয় প্রতিপন্ন বা ছোট করা আমার উদ্দেশ্য ছিল না।

সর্বকনিষ্ঠ ব্যাচের কার্যনির্বাহী সদস্য প্রার্থী মুশফিকুর রহমান বলেন,আমি আমার প্রচারণায় ডোরেমন কার্টুনকে প্রতীক হিসাবে নিয়েছি।অনেকেই জানতে চাচ্ছে কেন ডোরেমনকেই বেছে নিয়েছি? কারণ ডোরেমন আমাদের সকলেরই প্রায় পছন্দের কার্টুন ছোটবেলা থেকেই।আমরা সেখানে দেখি ডোরেমন তার পকেট থেকে গ্যাজেট বের করে বিভিন্ন সমস্যার সমাধান করে ঠিক সেইভাবে আমি মুশফিকুর রহমান যদি জকসুতে কার্যনির্বাহী পদে নির্বাচিত হতে পারি তাহলে এইভাবেই সকল সমস্যার সমাধানের জন্য কাজ করব ইনশাআল্লাহ।

নির্বাচনী প্রচারণা নিয়ে একজন শিক্ষার্থী বলেন, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথম নির্বাচন আর চারদিকে প্রচারণা শুরু হয়েছে আমি সবার কাছে গিয়ে গিয়ে কার্ড সংগ্রহ করছি কারণ আমার কাছে অনেক ভালো লাগছে এই ভিন্নধর্মী আয়োজনটি।

এই বিভাগের আরো খবর