1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এবার প্রাণ গেল চিকিৎসকের ডেঙ্গুতে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

এবার প্রাণ গেল চিকিৎসকের ডেঙ্গুতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২ ১২:১৬ পিএম
শেয়ার করুন

এবার ডেঙ্গুতে প্রাণ গেল একজন চিকিৎসকের। জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) ফেইজ-বি’র আবাসিক চিকিৎসক আসাদ শিকদার মারা গেছেন।

আজ সোমবার এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়েছে, গতকাল রবিবার দিবাগত রাতে ডা. আসাদ শিকদার চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর কারণ সাসপেক্টেড ডেঙ্গু এনসেফালাইটিস। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর শোকাহত।

আরও বলা হয়, ডা. আসাদ ছিলেন ৩৩তম বিসিএসের চিকিৎসক। তিনি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ফেজ-বি রেসিডেন্ট হিসেবে ডেপুটেশনে ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে এরপর ৩৩তম বিসিএসে যোগদান করেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৫৭ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

এই বিভাগের আরো খবর