1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ১:৫৩ পিএম
শেয়ার করুন

অতীতের যেকোনো বছরের তুলনায় এ বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখল বাংলাদেশ। এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মারা গেছেন ১৮৭ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে ডেঙ্গুতে ১৭৯ জনের মৃত্যু হয়। চলতি বছরের গতকাল পর্যন্ত ১৮২ জনের মৃত্যু হয়। আজ ডেঙ্গুতে আরো পাঁচজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এতে বছরের প্রায় দুই মাস বাকি থাকতেই এ বছর ২০১৯ সালের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৭৯৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫৯ জন এবং ঢাকার বাইরের ৩৩৭ জন। আগের দিন মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিল ৮২০। এ নিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিন হাজার ১৪৪ জন। তাদের মধ্যে এক হাজার ৯১৫ জন ঢাকায় ও এক হাজার ২২৯ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে নভেম্বরের প্রথম নয় দিনে হাসপাতালের ভর্তি হলেন ৭ হাজার ৫৭৪ জন। আর এ বছর এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৫৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ২০১৯ সালে সারাদেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯৪ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগের (ঢাকা জেলা বাদে) বিভিন্ন জেলায় ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।

নতুন পাঁচজনসহ সারাদেশে এ পর্যন্ত যে ১৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে ১১৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান। ঢাকা বিভাগের নরসিংদী জেলায় একজন, মাদারীপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং বরিশাল বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর