1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলি সীমান্তে দুর্গাপূজা ঘিরে বিজিবির কড়া নজরদারি, মাঠে অধিনায়ক - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

হিলি সীমান্তে দুর্গাপূজা ঘিরে বিজিবির কড়া নজরদারি, মাঠে অধিনায়ক

হাসান আলী
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৭:৪৮ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে হিলিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে হাকিমপুর ডিগ্রি কলেজ মাঠের পূজামণ্ডপ, চণ্ডীপুর পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী বলেন, শারদীয় দুর্গাপূজা যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৬৯টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় ৫৪টি এবং জয়পুরহাট সদর এলাকায় ১৫টি মণ্ডপ রয়েছে।

তিনি আরও বলেন, ছোট-বড় সব পূজামণ্ডপকে নিরাপত্তার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। পূজামণ্ডপের বাইরে কোথাও নাশকতার তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরো খবর