1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান যাচ্ছেন না জেডি ভ্যান্স: ট্রাম্প বিগত সময়ের অপরাধ অনুসন্ধানে বিচারিক কমিশন গঠন করা হবে: জবি উপাচার্য কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১ চৌদ্দগ্রামে পিআইও’র বিরুদ্ধে নামমাত্র কাজ দেখিয়ে বরাদ্দের অর্থ লুট,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কুড়িগ্রামে বাইক চোরচক্র ধরা, ৯ গ্রেপ্তার চার দাবিতে ববি শিক্ষার্থীদের ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ, জনসাধারণের ভোগান্তি রাণীশংকৈলে শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু মেরিন ড্রাইভে ভাড়ায় চালিত গাড়িতে আগুন: বেঁচে গেল যাত্রীরা খাল খননের মাধ্যমে কৃষি জমি তিন ফসলিতে রূপান্তর করা হবে: আবুল কালাম এমপি খাল খননে যশোর ও সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রা
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি আতিকুর রহমান নয়ন (৫০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
রোববার (১৯ এপ্রিল) র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৩ এর একটি দল। অভিযানের সময় আতিকুর রহমান নয়নের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *