1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতী পথসভা অনুষ্ঠিত - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

কুমিল্লায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতী পথসভা অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ ১১:৩৫ এএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে গনসংযোগ ও দাওয়াতী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত দেশব্যাপী”গণসংযোগ ও দাওয়াতী পক্ষ ২০২৫’ এর অংশ হিসেবে বুধবার বিকেল চারটায়  পথসভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ জামায়েত ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা মু, ইবরাহীম এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু,মাহফুজুর রহমান।
পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কাজী মু, ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিটি করপোরেশনের উত্তরের কর্মপরিষদের সদস্য,সাবেক চৌদ্দগ্রাম উপজেলা আমির ভিপি সাহাব উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,গত ১৬ বছরে দেশের মানুষ তাদের সকল অধিকার থেকে বঞ্চিত ছিলেন।বিগত দিনে ফ্যাসিবাদী সরকার অনেক টাকা বিদেশে পাচার করেছে এবং মানুষের উপর অনেক অত্যাচার জুলুম – নির্যাতন করেছে। কারণ তারা আখেরাতকে ভয় করত না। এখন আমাদের এমন লোককে নির্বাচন করতে হবে যারা আল্লাহ ভীরু আখেরাতকে ভয় করে আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে সোনার বাংলার জমিনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য সকলে দাঁড়ি-পাল্লা মার্কায় ভোট দিব ইনশাআল্লাহ।

এই বিভাগের আরো খবর