1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৬:৫৫ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে নিয়ে মুছা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে রোববার মধ্যরাতে উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. মুছা (২৬) একই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা করেন। প্রায় ১০/১২ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছা ৮/১০দিন বাড়িতে না থাকায় ময়নালের সন্দেহ আরও ঘনীভূত হয়। রোববার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।ব্যবসায়ী ময়নাল হোসেনের চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন বলেন, গত ১০/১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে পথিমধ্যে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এ সময় ময়নালকে বৈদ্যুতিক শক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর