1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লায় ষ্টার লাইন পরিবহনের বাস উল্টে নিহত ২, আহত ১৫ - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কুমিল্লায় ষ্টার লাইন পরিবহনের বাস উল্টে নিহত ২, আহত ১৫

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লা স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে ঘটনাস্থলে দুইজন নিহত ও আহত হয়েছে অন্ততপক্ষে ১৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার তীরচর নামক স্থানে বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৯জানুয়ারি) ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ফেনী গামী স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো -ব- ১৪- ৬২৭৩) বেপরোয়া গতিতে চান্দিনা উপজেলার তীর চর নামক স্থানে পৌছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেনী মুখী লেন থেকে ঢাকা মুখী লেনে উল্টে পড়ে। এতে ঘটনা স্হলে বাস যাত্রী ফেনীর ফুলগাজী থানার দুলামিয়া উত্তর আনন্দপুর গ্রামের সাইদুল হক মজুমদার (৩৪),নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরফকিরা গ্রামের মোহাম্মদ আরমান হোসেন (১৬) নিহত হয়। এ সময় বাস যাত্রীদের মধ্যে কমপক্ষে ১৫ আহত হয়। আহতদের কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এই বিভাগের আরো খবর