
কুমিল্লা ব্যাটালিয়ন(১০ বিজিবি’র) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৪ আগস্ট সোমবার আনুমানিক তিনটায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি’র) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের দুইশত গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান হতে বিজিবি টহল দল ৮০ কেজি গাঁজা আটক করে।
উল্লেখ্য, আটককৃত মালামালসমূহ চৌদ্দগ্রাম থানায় জমা করা হবে।