1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
ফুটবলের মাঠ পেরিয়ে ব্যবসায়ও মেসির সাম্রাজ্য ও আধিপত্য আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ! ২৯ দেশ নিয়ে চীনের নতুন ‘এআই জোট’ ছাত্র-জনতার বিজয় ১৭ বছরের ক্ষোভের ফল: সমাজকল্যাণ মন্ত্রী সোনাহাট বন্দরে মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ গ্রেপ্তার মাল্টিমিডিয়া জার্নালিষ্ট ফুটবল টুর্ণামেন্ট – ২০২৬ অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৩ নওগাঁয় সাবেক অধ্যাপকের স্ত্রীকে হত্যা, হাসিনাসহ গ্রেফতার-২ কাস্টমস সার্ভার হ্যাক করে বিভিন্ন জালিয়াতি চক্রের অন্যতম সদস্য সেজানকে গ্রেপ্তার কুমিল্লা বিজিবি’র অভিযানে ৩৩ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি জব্দ দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার জন্য হুমকি নয়, শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য

বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫১ পিএম
শেয়ার করুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) গবেষণার প্রচলিত কাঠামোতে আমূল পরিবর্তন এনেছে এবং ধীরে ধীরে এটি একাডেমিক গবেষণার শক্তিশালী সহায়ক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, এআই কখনোই গবেষণার জন্য হুমকি নয়; বরং গবেষণার গুণগত মান উন্নয়ন ও সময় সাশ্রয়ে এটি অত্যন্ত কার্যকর সহায়ক হিসেবে ভূমিকা রাখছে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ওয়ার্কশপ অন দ্যা অ্যাপ্লিকেশন অফ এআই টুলস ইন একাডেমিক রিসার্চ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, আমরা এখন প্রযুক্তিনির্ভর যুগে বসবাস করছি, যেখানে নিজেকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। এআই সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও দক্ষতা অর্জনের মাধ্যমে একাডেমিক রিসার্চকে আরও গতিশীল ও মানসম্মত করা সম্ভব। গবেষণার উৎকর্ষতা বাড়াতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন।

কর্মশালায় সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। একাডেমিক গবেষণায় এআই টুলসের ব্যবহার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ। উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর