1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১০ কারখানা ছুটি, ৩৯টি বন্ধ - আজকের কাগজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: ১০ কারখানা ছুটি, ৩৯টি বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন

গাজীপুর শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অসন্তোষের জেরে ১০টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন।

বিক্ষোভের সূত্রপাত হয় বুধবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা মালেকের বাড়ি এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে। শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকদের সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর বাইরে হারিকেন এলাকায় দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিলে আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অধিকাংশ শিল্পাঞ্চলে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। তবে শ্রমিক অসন্তোষের কারণে এখন পর্যন্ত মোট ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে মালিকপক্ষ।

অন্যান্য শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম মূলত শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনার বাইরে সামগ্রিক অবস্থা শান্ত থাকার কথা জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর