
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, লন্ডনের রমফোর্ডে একটি সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির ওপর আওয়ামী লীগ কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের মাথায় গুরুতর আঘাতের চিকিৎসাসেবা নিতে হয়েছে। প্যারামেডিকরা ছয়জনকে চিকিৎসা দিয়েছেন, যাদের কয়েকজনের মাথায় আঘাত লেগেছে। আর যারা তাদের ওপর হামলা চালায়, তাদের আইনের সর্বোচ্চ প্রয়োগের মুখোমুখি হতে হবে।’।
নাহিদ ইসলামের ভাষ্যমতে, ঘটনার তিন দিন আগেই আয়োজকেরা সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়ে পুলিশকে সতর্ক করেছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছিলেন। বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এটিকে সহিংস বিশৃঙ্খলা বা ‘ভায়োলেন্ট ডিজঅর্ডার’ হিসেবে বিবেচনা করে তদন্ত করছে, যা একটি ফৌজদারি অপরাধ। তিনি জানান, যুক্তরাজ্যভিত্তিক আওয়ামী লীগের এক নেতা প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তাদের মূল লক্ষ্যই ছিল কেলেঙ্কারি তৈরি করা, বিশৃঙ্খলা ঘটানো এবং জনমনে আতঙ্ক ছড়ানো।
তিনি আরও উল্লেখ করেন, এটি কেবল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষিত একটি দলের পরিকল্পিত সহিংসতার ধারাবাহিকতা। গত মাসে নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বদানকারী নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হুইলচেয়ারে থাকা অবস্থায় হেনস্তা করেছিল আওয়ামী লীগের কর্মীরা। এছাড়াও লন্ডনের সোয়াসে (এসওএএস) তৎকালীন তথ্য উপদেষ্টার গাড়িবহরে হামলা, নিউইয়র্কে আখতার হোসেন ও লন্ডনে হাসনাত আবদুল্লাহর ওপর হামলার মতো ঘটনাগুলো তাদের সহিংসতার প্রমাণ দেয়।
এর আগে অক্সফোর্ড ইউনিয়নে শিক্ষাবিদ ও ছাত্রনেতাদের বক্তব্যের সময় শিক্ষার্থীদের ঘুষি মারার চেষ্টাও করেছিল দলটির কর্মীরা। ইতালির ভেনিসে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও তারা আক্রমণ করে। এই ধরনের কর্মকাণ্ডের জেরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালির পুলিশকে বেশ কিছু ঘটনায় তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হয়েছে। The Metropolitan Police are investigating it as violent disorder, which is a criminal offence। The organisers had notified the police three days in advance and requested their presence, citing threatening social media posts। As reported in the media, a UK-based Awami League leader has since admitted publicly that their intention was “to create a scandal, cause disorder and spread panic”। মূল পোস্ট হচ্ছে- ‘Last night, Awami League activists attacked members of the British Bangladeshi community, including university students, as they left a reception I had attended in Romford। Paramedics treated six people, several for head injuries। British Bangladeshis are stalwart members of their communities who contribute to this country with distinction। This was not a clash between communities। It is part of a global pattern of violence by a banned party against anyone who opposes it। In Oxford, where academics and student leaders were speaking at the Oxford Union, police had to step in when they tried to punch students। Police in Britain, the United States and Italy have had to open investigations and make arrests। Last month in New York, Awami League activists mobbed Professor Muhammad Yunus, the Nobel Peace laureate who led Bangladesh’s interim government, as he left the airport in a wheelchair। Previously, in London, they attacked the then Information Adviser’s convoy at SOAS। They have attacked elected MPs, Akhter Hossen in New York and Hasnat Abdullah in London। In Venice, they even assaulted the actress Azmeri Haque Badhon for her support for the July uprising। The Awami League’s activities are banned in Bangladesh under the Anti-Terrorism Act। Its leader has been convicted of crimes against humanity, and many of its top leaders face trials for crimes committed during its years in power, from enforced disappearances to mass killings।
বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ নিষিদ্ধ। মানবতাবিরোধী অপরাধে দলটির শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। নাহিদ ইসলাম মন্তব্য করেন, অতীতের অপরাধ ঢাকতে এবং গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করতে তারা বিদেশে প্রবাসী কমিউনিটিকে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি এ ঘটনায় বাংলাদেশ সরকারের পূর্ণাঙ্গ তদন্তের আহ্বানে সমর্থন জানিয়েছেন। ক্ষমতায় থাকাকালে সংঘটিত গুম থেকে শুরু করে গণহত্যা পর্যন্ত বিভিন্ন অপরাধের ঘটনায় দলটির অনেক শীর্ষ নেতার বিচার চলছে। অতীতের সেই সহিংসতার ধারাবাহিকতায় এখন তারা প্রবাসী কমিউনিটিগুলোকে ভয়ভীতি দেখাতে বিদেশে সংগঠিত হচ্ছে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি যুক্তরাজ্য এবং তারা যেসব দেশে কার্যক্রম চালাচ্ছে, সেসব দেশের জনশৃঙ্খলার জন্যও হুমকি।
সবশেষে তিনি জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিক অধিকার হলেও সংঘবদ্ধ সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অনুরোধ করেছেন, যদি কারও কাছে হামলার ভিডিও ফুটেজ থাকে, তবে যেন তা মেট্রোপলিটন পুলিশের ১০১ নম্বরে যোগাযোগ করে জমা দেওয়া হয় (রেফারেন্স নম্বর: CAD 7004/16NOV)। ব্রিটিশ-বাংলাদেশিরা যারা কঠোর পরিশ্রম ও অবদানের মাধ্যমে আধুনিক ব্রিটেন গড়েছেন, তাদের নির্ভয়ে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা অসামান্য অবদানের মাধ্যমে এ দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রিটিশ বাংলাদেশিরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, নিজেদের এলাকার মানুষের সেবা করেছেন এবং আধুনিক ব্রিটেন গঠনে ভূমিকা রেখেছেন।