1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপার নিহত - আজকের কাগজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপার নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ এএম
শেয়ার করুন

পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঘটা এই ঘটনায় বাসের ভেতর ঘুমিয়ে থাকা সিয়াম নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাস দুটিতে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়।

আগুনে বাহক ও লিসা পরিবহণ নামের দুটি বাস ভস্মীভূত হয়েছে। লিসা পরিবহণের মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহণের মালিক ঝালকাঠির অমিত পাল। অগ্নিকাণ্ডের সময় টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসের ভেতর ঘুমন্ত যাত্রীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান ও থানার ওসি জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই বিভাগের আরো খবর