
ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে ঘন কুয়াশাচ্ছন্নের কারনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লরির পেছনে অপর লরির ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছে। এ সময় পেছনের লরিটির সামনের অংশ ধুমড়ে মুছড়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হচ্ছে, নোয়াখালী কোম্পানীগঞ্জের চর কমলা গ্রামের আবুল বাশারের ছেলে, লরিচালক আব্দুল জব্বার (৩১) ও চর জববার থানার চর মহিউদ্দিন গ্রামের আলাউদ্দিনের ছেলে ও চালকের সহকারী হেল্পার শাকিল (২২)।
স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে রোববার ভোরে উপজেলা ছুফুয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি লরিকে পেছনে থাকা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনে থাকা লরিটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে চালক মারা যায়। গুরুতর আহত হেলপারকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে সেও মারা যায়।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, রোববার ভোরে ছুপুয়া এলাকায় ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। স্বজনরা আসলে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।