1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন

রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি গবাদিপশুসহ তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

‘বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মৃত আব্দুল বারীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মৃত আব্দুল বারীর পুত্র মোহাম্মদ শাহাবু আলম ও মোহাম্মদ খোরশেদ আলম এবং মৃত আহমদ কবীরের পুত্র মো. হানিফ।স্থানীয় বাসিন্দারা যীশু সেন জানান, দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। বিলের মাঝখানে একলা অবস্থানে বসতঘরগুলো থাকায় অগ্নিকাণ্ডের বিষয়টি দ্রুত কারও নজরে আসেনি। ফলে আগুন নেভানোর জন্য কেউ এগিয়ে আসতে পারেননি এবং ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া সম্ভব হয়নি। এতে বসতঘরগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। আগুনে দুইটি গবাদিপশু পুড়ে মারা যায়।’

’ক্ষতিগ্রস্ত মোহাম্মদ শাহাবু আলম বলেন, আগুনে আমার দুটি গবাদিপশু পুড়ে গেছে, যেগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এছাড়া ঘরের আলমারিতে রাখা নগদ ১৫ হাজার টাকা, ৬০ আড়ি ধান, আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের তীব্রতায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আমরা এখন নিঃস্ব।

এই বিভাগের আরো খবর